Trending Now

অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি দাম বাড়ালেন কিয়ারা

Date:

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ২০১১ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘ডন টু’। তারপর থেকেই দর্শকরা মুখিয়ে আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার।

নতুন এ কিস্তিতে থাকছেন না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শুরুতে সিনেমাটিতে যুক্ত হন রণবীর সিং। কয়েক দিন আগে যুক্ত হলেন কিয়ারা আদভানি। কিন্তু ‘ডন থ্রি’ সিনেমায় ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন।

একটি সূত্র বলিউড হাঙ্গামা-কে বলেন— ‘‘ডন থ্রি’ সিনেমার জন্য কিয়ারা আদভানি ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এখন পর্যন্ত কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি। এর আগে হৃতিকের সঙ্গে অ্যাকশন ঘরানার ‘ওয়ার টু’ সিনেমায় কাজ করে যে পারিশ্রমিক পেয়েছেন, এটি তারচেয়ে ৫০ শতাংশ বেশি।’’

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, কিয়ারা আদভানির সুপারহিট সিনেমা ‘কবীর সিং’। এটি মুক্তির পর তার পারিশ্রমিকের অঙ্ক বদলাতে থাকে। প্রতিটি সিনেমার জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...