Trending Now

অন্তর্বর্তী সরকার জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে: ফাওজুল কবির

Date:

ডেস্ক রিপোর্ট : জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (১৫ ডিসেম্বর) গাজীপুরে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেনের ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পরিচালনায় শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস এর পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

১৯৭১’এ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, সম্ভ্রমহারা মা-বোন ও জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে রেলপথ উপদেষ্টা বলেন, ‘‘গণপরিবহনের ওপর গুরুত্বারোপ করে বিজয় দিবস উপলক্ষে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এতে জনসাধারণ স্বল্পব্যয়ে দ্রুত ঢাকা-গাজীপুর যাতায়াত করতে পারবেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নরসিংদী-ঢাকা ও ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে,’’ বলে এ সময় জানান তিনি।

এছাড়া শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারি-বেসরকারিসহ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’’

পথচারীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘ভবিষ্যতে আমরা পূর্ণাঙ্গ বিআরটি ব্যবহার করতে পারব এবং এ লক্ষ্যকে সামনে রেখে অতি দ্রুত বিআরটি’র অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।’’

শেষে প্রকল্প দুটি বাস্তবায়নে তিনি গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গাজীপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর চেয়ারম্যান (গ্রেড-১) তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...