Trending Now

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

Date:

ক্রিড়া ডেস্ক : দিল্লিতে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। নেটে থ্রো ডাউন খেলতে গিয়ে তার হাতে বল বাজেভাবে আঘাত করে। কতোটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক।

জানা গেছে, আইসিং করা হচ্ছে তার চোট পাওয়া স্থানে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকাল ম্যাচের আগ পর্যন্ত তাকে দেখা হবে। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের পাশেই নেটের ব্যবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের শেষ প্রস্তুতিতে দুপুরে মাঠে নামে বাংলাদেশ। মুশফিক শুরুতে উইকেট কিপিং অনুশীলন করেন। পরবর্তীতে ব্যাটিং করতে চলে যান নেটে।

সবই ঠিকঠাক চলছিল। কিন্তু অনুশীলনের প্রায় শেষ দিকে সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের ছোঁড়া থ্রো তার হাতে আঘাত করে। মাটিতে বসে তাকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এ সময়ে নেটের পাশে ডাক্তার থাকলেও ফিজিও ড্রেসিংরুমে অবস্থান করছিলেন। মুশফিক চোট পাওয়ার পর মাঠ দিয়ে দৌড়ে নেটে চলে যান বায়েজেদুল ইসলাম। সেখানে প্রাথমিক সেবা-শুশ্রূষা নিয়ে মুশফিক আবার উঠে দাঁড়িয়েছিলেন। দুই বল খেলে আর চালিয়ে যেতে পারেননি অনুশীলন। অস্বস্তি নিয়ে ছেড়ে যান মাঠ। গিয়ে ড্রেসিংরুমে বরফ চিকিৎসা দিচ্ছেন।

বাংলাদেশের ইনিংসের মিডল অর্ডারের ভরসা মুশফিকুর রহিম। কিন্তু এবার বিশ্বকাপে তেমন ধারাবাহিক নন তিনি। তবুও তার ওপরই আস্থা রাখা ছাড়া আর উপায়ও নেই। কেননা মিডল অর্ডারে আর কোনো ব্যাটসম্যানই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...