Trending Now

বিশেষ সংবাদ

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিশেষ প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক বুধবার

বিশেষ প্রতিবেদন : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামীকাল বুধবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি...

আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার সংবাদদাতা : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।পরে তারা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও এমএইচ হল সংলগ্ন গেট  অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও তারা আন্দোলন করছেদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী আন্দোলনের এক দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। মহাসড়ক অবরোধ করেছি।জরুরি প্রয়োজনে চলমান যানবাহনের জন্য মহাসড়কে ইমার্জেন্সি একটা লেন চালু রাখা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা মহাসড়কে অবস্থান নেব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির বলেন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি জেনেছি। তবে যেহেতু দেশব্যাপী আন্দোলন চলছে। সেহেতু আমরা নৈতিকভাবে শিক্ষার্থীদের বাধা দিতে পারি না। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বলেছি।

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও...

বাগেরহাটের লাউপালায় দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের লাউপালায় শ্রী-শ্রী জিউর মন্দির প্রাঙ্গনে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লাউপালায় ৩৫০ বছরের পুরানো সনাতন ধর্মগুরু শ্রী-শ্রী জগনাথ দেবের...

Popular

Subscribe

spot_imgspot_img