সাভার সংবাদদাতা : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।পরে তারা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও এমএইচ হল সংলগ্ন গেট অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।
শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও তারা আন্দোলন করছেদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী আন্দোলনের এক দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। মহাসড়ক অবরোধ করেছি।জরুরি প্রয়োজনে চলমান যানবাহনের জন্য মহাসড়কে ইমার্জেন্সি একটা লেন চালু রাখা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা মহাসড়কে অবস্থান নেব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির বলেন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি জেনেছি। তবে যেহেতু দেশব্যাপী আন্দোলন চলছে। সেহেতু আমরা নৈতিকভাবে শিক্ষার্থীদের বাধা দিতে পারি না। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বলেছি।
বিশেষ প্রতিবেদন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বগুড়ায় রথযাত্রায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করবো। এ...
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা জনমত গঠনে গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সাথে গণমাধ্যমের সম্পর্ক নিবিড়তম।...
সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে : খুলনার দিঘলিয়ায় বন্যপ্রাণীর সাথে সাধারণ মানুষের সেতু বন্ধন রচনাকারী পরিবেশবাদী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের সাহসী রেসকিউ টিমের...
সৈয়দ জাহিদুজ্জামান : খুলনার ডুমুরিয়া উপজেলার সরাপপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম (৪২) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া...