Trending Now

ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে -নরেন্দ্র মোদি

Date:

সংলাপ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে এই আশ্বাসবাণী শুনিয়েছেন মোদি।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) -এ মোদি লিখেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। তাকে জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’

শনিবার ইসরায়েলে হামাসের রকেট হামলার পরেই দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই দিন এক্স-এ মোদি লিখেছিলেন, ‘ইসরায়েলের উপর জঙ্গি হামলার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহ যাদের প্রাণ গেছে তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের পাশে রয়েছি।’

২০১৭ সালে ইসরায়েল সফরের সময় থেকেই মোদির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদিকে ‘দোস্ত’ বলেও সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...