Trending Now

ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে : রিজওয়ানা

Date:

ডেস্ক রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, ‘ঢাকার জন্য একটি সিটি ভিশন থাকা জরুরি। মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সবুজ জায়গা বাড়াতে হবে। তরুণদের জন্য খোলামেলা স্থান, বসার জায়গা ও খেলাধুলার সুযোগ থাকতে হবে।’

রিজওয়ানা আজ ‘বিশ্ব বাসস্থান দিবস, ২০২৪’ উপলক্ষে রাজধানীর রাজউক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে একথা বলেন।  
পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ঢাকাকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে এবং একটি উন্নত ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তাদের সৃজনশীলতা শহরকে বসবাসের উপযোগী করে তুলতে পারে আর সেজন্য তরুণদের রাজউকের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙনের শিকারদের অধিকার নিশ্চিত করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ ও যুগ্ম সচিব নায়লা আহমেদ এ সময় বক্তব্য রাখেন। সভায় অতিথিরা বিশ্ব বাসস্থান দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...