Trending Now

শুটিং করতে গিয়ে জ্ঞান হারান তাসনিয়া ফারিণ

Date:

বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত ‘চক্র’ ওয়েব ফিল্মটি আগামী ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিণ।

১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। আলোচিত সেই ঘটনা ‘চক্র’ সিনেমার চিত্রনাট্যে তুলে এনেছেন পরিচালক ভিকি জাহেদ।

ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে— কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব— এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন: আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’

শুটিং সেটে অজ্ঞান হওয়ার ঘটনা বর্ণনা করে ফারিণ বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না।’

সবাইকে অনুরোধ করে ফারিণ বলেন, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি, হতাশ হবেন না।’

সিরিজটির প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...