Trending Now

ফরিদপুরে ৪৯ ঘন্টাপর সকল রুটে পুণরায় বাস চলাচল শুরু

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে ৪৯ ঘন্টাপর সকল রুটে পুণরায় বাস চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে সকল রুটে বাস ছেড়ে গেছে। গত সোমবার বিকেল ৫টা থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে গতকাল মঙ্গলবার শুধুমাত্র ফরিদপুর ঢাকা পথে বাস চলাচল করে।

গত সোমবার দুপুরে জেলার নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বাস শ্রমিকদের সাথে এক সিএনজি চালক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর প্রতিবাদে সিএনজি-মাহেন্দ্র চালকরা তিনিট বাসের ক্ষতিসাধন করে।

এ প্রেক্ষাপটে ওইদিন (সোমবার) বিকেল ৫টা থেকে মহাসড়কে তিনচাকা বিশিষ্ট যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট শুরু করে ফরিদপুরের পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার সম্মেলন কক্ষে এ সংকট নিরসনে পরিবহন, মালিক, শ্রমিক, সিএনজি ও মাহেন্দ্র চালক সমিতির একটি সভা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে মহা সড়কে যানবাহন চলাচলে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা অনুযায়ী মহাসড়ক পরিচালিত হবে। সে অনুযায়ী মহাসড়কে সিএনজি মাহেন্দ্রসহ তিন চাকার কোন যন্ত্রযান চলতে পারবে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সিএনজি ও মাহেন্দ্র চালকগণ মেনে নিয়েছেন। এ নিয়ম মেনে তারিা মহাসড়ক সংলগ্ন ফিডার রোডে যানবাহন চলাচল করার প্রস্তাব মেনে নিয়েছে। তিনি বলেন, এ প্রস্তাব কেউ লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন আরও বলেন, আজ বুধবার সকাল ৬টা থেকে ফরিদপুরে আভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় ৪৯ ঘন্টার অচলাবদ্ধার অবসান ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...