Trending Now

মদনে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

Date:

মদন প্রতিনিধি : নেত্রকোনা মদনে আসন্ন শারদীয়া দুর্গোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।

সভায় জানানো হয়, আযান ও নামাজের সময় মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। পূজা চলাকালীন পূজা সম্পর্কিত গান পরিবেশন করতে হবে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী,  পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মদন সেনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহাদাৎ হোসেন, ওসি নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক  জামায়েত উপজেলা আমীর  মোঃ ইদ্রিছ আলী, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোঃ আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম ফিরোজ খান, পূজা উৎযাপন কমিটির সভাপতি সুশীল পাল, সাধারণ সম্পাদক বিমান বৈশ্য, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন লাল সরকার, সাধারণ সম্পাদক সুরজিত রায় সংগ্রাম ব্রাহ্মণ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সুদর্শন আচার্য্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসী, ফতেপুর  ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সাংবাদিক দেবল সরকার প্রমূখ।

এছাড়াও সভায় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা পূজা পরিষদের সভাপতি স্বপন পাল জানান, ‘চলতি বছর মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...