Trending Now

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

Date:

ডেস্ক রিপোর্ট : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য জামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। শনিবার সকালে তারা নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষি জমিতে যাচ্ছিলেন, কিন্তু পথে নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়েন। ঘণ্টা তিনেক পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের হদিস মিলেনি।

উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল। 

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে। 

স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে। 

জামফারা রাজ্য খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু এসব সম্পদের দখল নিতে রাজ্যজুড়ে বিভিন্ন অপরাধী চক্র ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এখানে ভারি বৃষ্টি হওয়ার পর ব্যাপক বন্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে বন্যার কারণে রাজ্যটির ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...