Trending Now

আখাউড়া সীমান্ত থেকে সাবেক এমপি ফজলে করিম আটক

Date:

বিশেষ প্রতিবেদন : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। আখাউড়া সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। এ সময় আরও দুইজনকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীরবাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫ এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।’

আটক বাকিরা হলেন, আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদের আখাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...