Trending Now

দিঘলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

Date:

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার হাজীগ্ৰাম মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলামের পিতা মাদ্রাসার অধ্যক্ষের নিকট জানিয়েও বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার হাজীগ্ৰামের হাতেমিয়া বাহারুল উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুর রহমান ও মোঃ হুসাইন শেখ মিলে আমার পুত্র মোঃ মুজাহিদুল ইসলাম (১১)কে পিটিয়ে মারাত্মক জখম করে। গতকাল সোমবার আমি খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারি পড়া না পারার কারণে তাকে অমানষিকভাবে পিটিয়ে মারাত্মক যখন করেছে।

ভুক্তভোগী ছাত্র মুজাহিদের পিতা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনারুল ইসলামের নিকট বিষয়টি জানালে তিনি কোন ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেছেন পক্ষান্তরে তাদের ভয়-ভীতি প্রদর্শন করে হুমকি দিয়েছে।  মাদ্রাসা অধ্যক্ষের এহেন আচরণে মুজাহিদুলের পিতা আঃ হান্নান আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে মুজাহিদুল ইসলামের পিতা ও তাদের অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা না শুনে থানায় অভিযোগ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...