Trending Now

দুর্গাপুরে ফার্মেসি-ক্লিনিক ভাঙচুর-লুটপাট ; ১৮১ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের ১৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৩১ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত গত ৫ সেপ্টেম্বর দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শাওন পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিকের মালিক।

মামলায় আসামিরা হলেন— উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান (৫৫), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম (৩০), যুগ্ম আহ্বায়ক অমিত আকঞ্জি (২৯), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩০)। অন্য আসামিরা হলেন— আমিনুল ইসলাম (৪২), ইলিয়াস কাদের জুয়েল (৪৫), বিদ্যুৎ পন্ডিত (৪২), আনিছুজ্জামান রনি (৩২), শাহাদাত হোসেন (৩৬),  আলাল সর্দার (৫৫),  মো. মোজ্জামেল (৩৮), হেলাল উদ্দিন হেলাল (৪০),  মাজহারুল ইসলাম (৩৫), মঙ্গন উদ্দিন (২৬), সোহানুর রহমান সোহান (৩৩),  আল আমিন (৩২),  সাজু মিয়া,  নিজাম ওরফে মুরগী নিজাম (৫৬), বাদল কমিশনার (৫২), তুষার (২৩), নিলয় মুন্সি (২৮), মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন (৩৫), তৌকির মোল্লা (২৭), রনি বাউল (৩০), আরিফুল ইসলাম পাপন (৩৮), আহাম্মদ মড়ল ( ৪২),রাজন মিয়া (৩০), আজহারুল ইসলাম আরিফ (৩০), সাফায়েত হোসেন কায়েস (২৫), ফারুক (৪৮) ও মোখলেছ খান (৪২)। উল্লেখিত আসামিরা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, ইট পাটকেল ও ককটেল নিয়ে শাওনের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা চালায়। শাওন ভয়ে দোকান থেকে বের হয়ে যান। এ সুযোগ আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ২ লাখ টাকার ক্ষতি করে ও একটি ডিজিটাল এক্সরে মেশিন ভেঙে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। ফার্মেসিতে থাকা ৩০ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ ও ড্রয়ারে রাখা ১ লাখ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠান মালিক মোশারফ হোসেন শাওন থানায় একটি মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...