Trending Now

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

Date:

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। চরভদ্রাসনে আউয়াল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে শিমুল (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ঘোষণা প্রদান করে, একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামের এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...