Trending Now

নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Date:

ডেস্ক রিপোর্ট : টানা বৃষ্টিতে নোয়াখালীর বেশিরভাগ এলাকা পানিতে ডুবে গেছে। এতে থমকে গেছে জীবনযাত্রা। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলা শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বাসা-বাড়িতেও ঢুকেছে পানি। জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে নোয়াখালীর অনেক এলাকা ডুবে গেছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ এলাকার লোকজনের পাশে দাঁড়াতে বলা হয়েছে। এরই মধ্যে, সার্বিক বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’

বৃষ্টির পানির সঙ্গে বাড়ির আশপাশের ড্রেন-নালায় জমে থাকা ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে। এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। পৌর কর্তৃপক্ষ সময়মত ড্রেন ও নালাগুলোর পরিষ্কার না করায় এই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...