Trending Now

চার দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে পরীক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

Date:

নিজস্ব প্রতিবেদক: চার দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী  মোঃ রাশেদুল মৃধা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সিজান, সকাল আবরার, এশরাত জাহান ঐশী, মেহেদী হাসান রুমী, জায়েদ আহমেদ, মোহাম্মদ নাঈম প্রমুখ।

এ সময় অন্যান্য শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।মানববন্ধন থেকে তারা ০৪ দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- ক. আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন,যা ১৫ ই আগস্ট, ২০২৪ প্রকাশিত হয়,তা তারা প্রত্যাখ্যান করা, খ. বিগত এসএসসি ও সমমানের  পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেয়া ও আসন্ন সকল পরীক্ষা বাতিল করা। গ. ঢাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির  সকল সদস্যদের পদত্যাগ। ঘ. তাদের সকল দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দিতে হবে বলে মানববন্ধনে দাবি করা হয় এরপর একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...