Trending Now

মিরপুরে আনসার ও ভিডিপির অভিযানে ৫টি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

Date:

কামরুল হাসান রনি : রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র জব্দ করেছে মিরপুরের আনসার ও ভিডিপির সদস্যরা। 

গত ৮ই আগস্ট দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ডাকাতির আতঙ্কের কারণে জনমণে ভয়ের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে মিরপুর থানা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে ২টি পিস্তল, ৩টি শর্ট গান, ৮টি ধারালো অস্ত্র ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন সময়ে মিরপুর সিটি কর্পোরেশনের (সুইপার পট্টি) নামক স্থানে কিছু দুর্বৃত্তরা এসব অস্ত্র ফেলে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দরা অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ব্যবহার করেই রাজধানীর বিভিন্ন জায়গায় ডাকাতির চেষ্টা করা হচ্ছে।

মিরপুর আনসার ও ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ সানোয়ারুল আলম প্রতিবেদককে জানান, আমরা সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসব অস্ত্র দেশের নিরাপত্তার কাজে লাগে। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিতে পারেন অথবা কারো কাছে কোন তথ্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা সকল অস্ত্র সংগ্রহ করে থানায় জমা দিয়ে দিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...