Trending Now

ফাইনালে ফ্রান্স ও স্পেন

Date:

ক্রিড়া ডেস্ক : অলিম্পিক পুরুষ ফুটবলের ফাইনালে উঠেছে স্পেন ও ফ্রান্স। সোমবার (০৫ আগস্ট) রাতে সেমিফাইনালে স্পেন ২-১ গোলে মরোক্কোকে ও ফ্রান্স ৩-১ গোলে মিশরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

শুক্রবার রাত ১০টায় স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। মিশর অবশ্য দারুণ লড়াই করেছিল ফ্রান্সের বিপক্ষে। তারা প্রথমার্ধে কোনো গোল পেতে দেয়নি ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলকে। এরপর দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে তাদের মোহমুদ সাবের গোল করে এগিয়ে নেন দলকে। এই গোলে তারা এগিয়ে থাকে ৮২ মিনিট পর্যন্ত। ৮৩ মিনিটের মাথায় জিয়ান ফিলিপে মাতেতা গোল করে সমতা ফেরান।

এরপর অবশ্য খেই হারায় মিশর। ৯২ মিনিটে তাদের ওমর ফায়েদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়ে খেলেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ করে তারা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৯ মিনিটে মাতেতা গোল করে এগিয়ে নেন দলকে। আর ১০৮ মিনিটের মাথায় মাইকেল অলিসে গোল করে জয় নিশ্চিত করেন।

এদিকে ফ্রান্সের মতো স্পেনও মরোক্কোর বিপক্ষে প্রথমে গোল হজম করে। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি পায় মরোক্কো। পেনাল্টি থেকে সোফিয়ানে রাহিমি গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরোক্কো। বিরতির পর ৬৫ মিনিটে স্পেনের ফারমিন লোপেজ গোল করে সমতা ফেরান। আর ৮৫ মিনিটে জুয়ানলু সানচেজ গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। দলকে তোলেন ফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...