Trending Now

পূর্বধলায় বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Date:

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৩টায় পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা থাকলেও সেখানে আগে থেকেই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়। পরে তাদের অবস্থানের খবর পেয়ে শিক্ষার্থীরা ৪টায় দিকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার রেলওয়ে স্টেশনের দিকে আসলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলেও তার অন্যদিকে খন্ড খন্ড ভাবে উপজেলায় গেটে এসে জড়ো হয়।

পরে পুলিশ প্রশাসন তাদেরকে বাড়ি ফিরে যেতে বললে তারা প্রশাসনকে শান্তিপূর্ণ মিছিল করার প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে পূর্বধলা সরকারি কলেজ মোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম শেষ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, তাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...