Trending Now

রাষ্ট্রপতি বরাবর খুবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

Date:

খুলনা প্রতিনিধিঃ কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

রোববার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রার কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৪টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর কাছে প্রদান করেন।

এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্মারকলিপি প্রদান শেষে খুবি শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...