Trending Now

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Date:

ডেস্ক নিউজ : গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। শিশুটির পরিবার কালিগঞ্জ উপজেলার বড়গাঁ এলাকায় বসবাস করেন। শিশুটির মায়ের দায়ের করা অভিযোগে ধর্ষক মোশারফ হোসেন (৪২) কে গ্রেপ্তার করেন কালিগঞ্জ থানা পুলিশ। ধর্ষক মোশারফ কালিগঞ্জ উপজেলার বড়গা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রবিবার সন্ধ্যা সাড়ে ছয় টায় শিশু সামিরাকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতন করে ধর্ষণ করে। এবিষয়ে শিশুটির মা জানিয়েছেন, প্রায়ই আমার মেয়েকে কোলে নিয়ে আদর করতেন মোশারফ, সেদিন সন্ধ্যায় একইভাবে সামিরার সাথে খেলার ছলে আমার মেয়েকে কোলে নিয়ে চলে যান, কিছুক্ষন পরে আমার মেয়েকে তিনি হাটিয়ে নিয়ে আসছেন আর মেয়ের হাটার ধরন দেখে মেয়ে কে কোলে নেই আমি, মেয়ে কে কোলে নিতেই মেয়ে আমাকে বলে নানু আমার সাথে খারাপ কাজ করেছে। মেয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে মোশারফ কে বলি আমার মেয়ের সঙ্গে আপনি কি করেছেন? তখন মোশারফ চুপ করে থাকেন, পরে আমি লক্ষ্য করে দেখি আমার মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়ছে, তখন আমি চিতকার দেই আমার চিতকার শুনে পাড়া-প্রতিবেশী এগিয়ে এসে মোশারফ কে আটক করে। পরে আমি মেয়ে কে শহিদ তাজ উদদীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এবিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান এই কুলাঙ্গার মোশারফ কে যেন কঠিন শাস্তি দেওয়া হয়, যাতে করে মোশারফের শাস্তি দেখে আর কেউ যেন ধর্ষণ করার চেষ্টা না করতে পারে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...