Trending Now

দৈনিক সংলাপ এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা

Date:

কামরুল হাসান রনিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান সিদ্দিকী রুবেল।

তিনি বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎রাজনীতি ও দূরদর্শী নেতৃত্বের অনন্য বাতিঘর: তৃণমূল থেকে সংসদ পরিচালনা ও বিশ্বমঞ্চে ব্যারিস্টার কায়সার কামাল

‎বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: ‎বাংলার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়, হাওর আর...

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড...

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...