Trending Now

ডেঙ্গু আতঙ্কে খিলক্ষেতবাসী

Date:

নাছির উদ্দিন সুজনঃ

ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১৭নং ওয়ার্ডের অন্তর্গত খিলক্ষেত এলাকাবাসী ডেঙ্গু আতঙ্কে দিনযাপন করছেন। সরেজমিনে জরিপে দেখা গেছে খিলক্ষেত এলাকার ১০০টি পরিবারের মধ্যে গড়ে প্রায় ৭০টি পরিবারই ডেঙ্গু রোগে আক্রান্ত এবং অধিকাংশ পরিবারে সকল সদস্যই একে একে আক্রান্ত হয়েছে। এলাকাবাসীর দাবী যেসব বাড়ী এবং পরিত্যক্ত বাড়িতে পানি জমাট বেধে অনায়েসেই ডেঙ্গু মশার সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন থেকে আইনগত ব্যবস্থা না নিলে আরোও বেহাল অবস্থার সম্মূখীন হতে পারে খিলক্ষেতবাসী। বিশেষ করে খিলক্ষেত এলাকার উত্তর পশ্চিমপাড়ার নয়ানগর এলাকার ‘আর্শি মহলের’ আশে পাশে বনরুপার গেইটের দিকের কয়েকটি বাড়ি ১২ মাসেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে যার মধ্যে রয়েছে কয়েকটি পরিত্যক্ত বাড়ি যার মালিকদের বছরে একবারও বাড়ির তদারকি করার দেখা মেলেনি বলে এলাকাবাসীর দাবী । যার ফলে ডেঙ্গু মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে এবং ঐ এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের ক্ষোভ প্রকাশের বিষয়টি লক্ষ্য করা গেছে। তাই এলাকাবাসীর বিশেষ আবেদন অত্র এলাকার ডেঙ্গু মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পেোরেশনের দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশাবাদী।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...