Trending Now

বাবা হলেন বরুণ ধাওয়ান

Date:

বিনোদন ডেস্ক : বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। কন্যা ও মা দুজনেই সুস্থ রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

গতকাল হাসপাতালে গিয়েছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। রাতে বরুণের সঙ্গে হাসপাতাল থেকে বের হন ডেভিড ধাওয়ান। এসময় তাদের ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তখন ডেভিড ধাওয়ান জানান, তাদের নাতনি হয়েছে।

এদিকে, বরুণ ধাওয়ান ইনস্টাগ্রাম পোস্টে বাবা হওয়ার খবর জানিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, ‘আমাদের কন্যা সন্তান হয়েছে। কন্যা ও তার মায়ের জন্য প্রার্থনা করবেন।’

একই স্কুলে লেখাপড়া করেছেন বরুণ-নাতাশা। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তা প্রেমের সম্পর্ক গড়ায়। সর্বশেষ ২০২১ সালের ২৪ জানুয়ারি তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেন এই জুটি।

বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘বেবি জন’। এটি পরিচালনা করছেন কালিস। এতে তার বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...