Trending Now

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

Date:

সংলাপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আসন্ন ‘ভারত সফর সূচি চূড়ান্ত করতে’ দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

একটি বিশেষ ফ্লাইটে কোয়াত্রা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ টি এম রোকেবুল  ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত  ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান।

ভারতীয় পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ মোমেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে কোয়াত্রা আসন্ন দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

আগামী জুলাই মাসে শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন বলে সূত্রে জানা গেছে। চলতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর, এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রথম ভারত সফর।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান ছাড়াও, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক  বিষয়গুলো প্রধান্য পাবে বলে সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...