Trending Now

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ

Date:

সংলাপ ডেস্ক : ঢাকা-আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসছে। আজ মঙ্গলবার (৭ মে) তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রামে পৌঁছাবে। ঢাকার তুরস্কের দূতাবাস এ তথ্য জানায়।

তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। তুর্কি নৌবাহিনীর এ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। এ সফরের লক্ষ্য নৌবাহিনী ও দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। এরই ধারাবাহিকতায় তার আঞ্চলিক সফরের পরিপ্রেক্ষিতে ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রাম বন্দরে আসছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাস আরও জানায়, তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তুরস্ক আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...