Trending Now

নেতাদের মুক্তি চেয়ে বিএনপির মিছিল

Date:

সংলাপ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সহ-সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভরদুপুরে প্রচণ্ড রোদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের ডা. আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...