Trending Now

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ এমওইউ

Date:

ডেস্ক রিপোর্ট : বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারকে (এমওইউ) সই  করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তিগুলো হলো–আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি ও দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

সমঝোতা স্মারকগুলো হলো–কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক, শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কাতারের আমির। 

প্রসঙ্গত, দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার বিকেলে ঢাকায় পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...