Trending Now

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়ার ১২তম ঈদ আনন্দ আয়োজন সম্পন্ন

Date:

সংলাপ প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো পূর্বধলা উপজেলার সুপরিচিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র উদ্যােগে সুস্থ ও মননশীল সংস্কৃতির আলোকে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান “ঈদ আনন্দ আয়োজন-২০২৪”।

গতকাল শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া পশ্চিম পাড়া পাকা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
জনাব আলহাজ্ব এম,এ বারী আনছারী, সাবেক প্রিন্সিপাল, পূর্বধলা হোছায়নিয়া ফাজিল মাদরাসা।
জনাব মাজহারুল ইসলাম রানা, চেয়ারম্যান, ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল হক তারা মিয়া। জনাব ইমরান সিদ্দিকী (রুবেল) প্রকাশক ও সম্পাদক দৈনিক সংলাপ, রিপোর্টার দৈনিক যায়যায়দিন, নিয়মিত উপস্হাপক এশিয়ান টিভি। জনাব নূরে আলম সিদ্দিকী মামুন,
সহকারী প্রধান শিক্ষক, পূর্বধলা সরকারি জগৎমনি উচ্চ বিদ্যালয়।
জনাব মোখলেছুর রহমান ভাসানী, আহ্বায়ক, সম্মিলিত সামাজিক আন্দোলন পূর্বধলা উপজেলা শাখা। জনাব আলহাজ্ব আফম আলীম উদ্দিন প্রভাষক আনন্দপুর আলীম মাদ্রাসা। জনাব এ এস এম সায়েম ইন্সট্রাক্টর, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। জনাব শেখ মতিউর ব্রাঞ্চ ম্যানেজার, ব্যুরো বাংলাদেশ। জনাব শরিফুল ইসলাম উপদেষ্টা মন্ডলীর সদস্য, আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠন, ধোবাউড়া, ময়মনসিংহ। জনাব ফরিদ আহমদ আকন্দ লেকচারার, স্কলার্স স্কুল & কলেজ, ধানমন্ডি ঢাকা। জনাব ডাঃ আবুল হক, জনাব রতন খান,আঃ কুদ্দুস, আলতাফ হোসেন, রিপন মাহমুদ,রুবেল হাসান প্রমূখ।

এছাড়াও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য নাজমুস সাদাত সাবের,মাহমুদুল হক ফজল সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের বক্তব্যে বক্তারা বলেন, গ্রাম্য পরিবেশে এতো সুন্দর আয়োজন প্রশংসার দাবিদার।
নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে।গ্রামীন পরিবেশে এমন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আকর্ষণীয় মোট ১২ টি ইভেন্ট ছিল: ইসলামিক সঙ্গীত,একক অভিনয়,যৌথ অভিনয়, শিশুদের বিস্কুট দৌড়, ছোটদের মোরগের লড়াই,বড়দের ঘরের কথা পরের কথা,মুরব্বিদের গোল নিক্ষেপ, মেয়েদের বালিশ দখল,অতিথিদের রশি টান,পুকুরে হাঁস ধরা,চাচা আপন প্রাণ বাচা এবং আমন্ত্রিত দর্শকদের প্রশ্নোত্তর পর্ব।

উক্ত আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, ঈদের আনন্দকে সর্বত্র ছড়িয়ে দিতে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতরের পরের দিন আমরা এই আয়োজন করে থাকি।আমাদের এই আয়োজনকে ঘিরে গ্রামের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে ১২ তম ঈদ আনন্দ আয়োজন-২০২৪ সম্পন্ন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের এই সংগঠন সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এবং সকলের সহযোগিতায় আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...