Trending Now

রোনালদোর ৬৫তম হ্যাটট্রিকে আল নাসরের গোল উৎসব

Date:

ক্রিড়া ডেস্ক : তিনদিন আগে আল তাই’র বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। তিনদিন পর মঙ্গলবার রাতে আবহা’র বিপক্ষেও হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধে করা তার হ্যাটট্রিকে ভর করে টেবিলের তলানির দল আবহাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

এদিন ম্যাচের ১১ মিনিটেই ফ্রি কিক পায় আল নাসর। ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক থেকে রোনালদোর নেওয়া নিচু শট আবহা’র গোলরক্ষকের পায়ে লেগেও জালে জড়ায়। ২১ মিনিটে আবারও ফ্রি কিক পায় আল নাসার। আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এবার তার বাঁকানো শট কেউ কিছু বুঝে ওঠার আগেই জালে জড়ায়।

৪৩ মিনিটের মাথায় রোনালদোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন সাদিও মানে। আর ৪২ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান রোনালদো। তখন তার সামনে ছিলেন কেবল আবহা’র গোলরক্ষক সিপরিয়ান তাতারুসানু। তার মাথার উপর দিয়ে মেরে বল জালে পাঠান রোনালদো। পূর্ণ করেন হ্যাটট্রিক।

এটা ছিল তার ক্যারিয়ারের ৬৫তম হ্যাটট্রিক। আর প্রথমার্ধেই করা সপ্তম। তার ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৪টি হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালিন। আর আল নাসরে যোগ দেওয়ার পর এটা তার পঞ্চম হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের ফলে প্রো লিগের এবারের আসরে তার মোট গোল হলো ২৯। যা সর্বোচ্চ। ২২ গোল নিয়ে তার পরে আছেন আল হিলালের আলেকসান্দার মিত্রভিচ।

৪৪ মিনিটে আব্দুল মাজেদ আল-সুলাইহিম গোল করলে ব্যবধান হয় ৫-০। এই ব্যবধানে এগিয়ে থেকে আল নাসর প্রথমার্ধের খেলা শেষ করে।

বিরতির পর ৫১ মিনিটে গোল পান আল নাসরের আব্দুল রহমান ঘারেব। আর ৬৩ ও ৮২ মিনিটে আব্দুল আজিজ সৌদ আল আলিওয়া জোড়া গোল করে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। ২৬ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে ১৮ দলের মধ্যে ১৭তম অবস্থানে আছে আবহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...