Trending Now

প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে নৈশভোজে আরবাজ

Date:

বিনোদন ডেস্ক : অর্ধ যুগ আগে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে আরবাজ খানের। গত বছর শুরা খানকে বিয়ে করেন তিনি। এবার প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে নৈশভোজ সারলেন আরবাজ খান।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, মালাইকা-আরবাজের পুত্র আরহান খান ‘ডাম্ব বিরিয়ানি’ শিরোনামে একটি পডকাস্ট চালু করেছেন। গত শুক্রবার এর লঞ্চিং অনুষ্ঠান ছিল। এতে আরবাজ তার স্ত্রী শুরা খানকে নিয়ে যোগ দেন। আর মালাইকা তার মা ও বোন অমৃতাকে নিয়ে হাজির হন। এরপর একসঙ্গে নৈশভোজ সারেন তারা।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়ার প্রেমের খবর কারো অজানা নয়। করোনা সংকটের সময় লিভ-ইন করেন জর্জিয়া-আরবাজ। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক।

জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর শুরা খানের সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। সর্বশেষ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ-শুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...