Trending Now

চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহী ইইউ

Date:

ডেস্ক নিউজ : বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিহাল ক্রেইজা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (২৭ মার্চ) সাক্ষাৎকালে তারা বাংলাদেশে চামড়া শিল্পের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ড. মিহাল ক্রেইজা সাভারে অবস্থিত ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট (সাভার ট্যানারি) পুনর্গঠন, উন্নয়ন এবং সলিড বর্জ্য অপসারণে ইইউ-এর সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও তিনি বাংলাদেশে নতুন একটি কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে (সিইটিপি) ডিজাইন ও কন্সট্রাকশনে ইইউ-এর অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি চামড়া শিল্পে অর্থায়ন ও অন্যান্য বিষয়ে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এই শিল্পের উন্নয়নে আগ্রহ প্রকাশ করায় ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান এবং এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরসমূহের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সার্বিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, গার্মেন্টস শিল্পের পর বাংলাদেশে চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চামড়া শিল্পের উন্নয়নে ইউরোপীয়ান ইউনিয়নের কারিগরি ও অন্যান্য সহযোগিতার ওপর সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...