Trending Now

‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার ফারুকী আটক

Date:

বিনোদন ডেস্ক : স্ট্যান্ড আপ কমেডিয়ান ও ‘বিগ বস ১৭’ বিজয়ী মুনাওয়ার ফারুকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে হুক্কা পার্লার থেকে আটক করে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত হুক্কা পার্লার। এটি বেআইনিভাবে চলছিল— এমন খবর পেয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টায় অভিযান শুরু করে চলে আজ ভোর ৫টা পর্যন্ত। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে পুলিশ।

অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করে, যার মূল্য ১৩ হাজার ৫০০ রুপি বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই ‍মুহূর্তের একটি ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা তাদের আটক করেছিলাম। কিন্তু পরে তাদের ছেড়ে দিতে হয়েছে। কারণ যে ধারায় তাদের আটক করা হয়েছিল, তা জামিনযোগ্য।’

মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটকের পর ছেড়ে দিলেও হুক্কা পার্লারের মালিকের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

এবারই প্রথম নয়, ২০২১ সালে প্রায় এক মাস কারাভোগ করেন মুনাওয়ার। এক কমেডি শো-তে হিন্দু দেবতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একমাস পর জামিনে ছাড়া পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...