Trending Now

Date:

অক্টোবরে বেইজিংয়ে বৈঠক করবেন পুতিন-শি: রাশিয়া

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অক্টোবরে বেইজিংয়ে আলোচনার জন্য চীনের শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে মঙ্গলবার রাশিয়া জানিয়েছে। ইউক্রেন থেকে শিশুদের নির্বাসনের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এটিই হতে যাচ্ছে পুতিনের সম্ভাব্য

পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেছেন, পশ্চিমাদের আটকানোর প্রচেষ্টার মুখে রাশিয়া ও চীনের উচিত সহযোগিতা আরও গভীর করা।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে মস্কোতে এক বৈঠকে বেইজিংয়ে আলোচনা ‘পুঙ্খানুপুঙ্খ’ হবে।

মার্চ মাসে মস্কোতে হাই-প্রোফাইল সফরের সময় শির আমন্ত্রণে পুতিন তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবেন।

সেই সফরের কয়েক দিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেন থেকে শত শত বা তার বেশি শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মস্কো অভিযোগ অস্বীকার করেছে এবং ক্রেমলিন বলেছে, গ্রেপ্তারি পরোয়ানি রাশিয়ার প্রতি পশ্চিমের শত্রুতার প্রমাণ।

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর পর থেকে পুতিন চীনের দিকে অগ্রসর হয়েছেন এবং শি তার পাশে দাঁড়িয়েছেন। এমনকি আগ্রাসনের পর থেকে চীন-রাশিয়ার বাণিজ্য বেড়েছে এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়া পশ্চিমের কাছে বিক্রি করতে পারে না এমন তেল চীনসহ এশিয়ার দেশগুলোর কাছে বিক্রি করেছে।

পুতিন সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেইজিং সফর করেছিলেন। সফরে তিনি এবং শি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। মস্কো বলছে, এর মানে কোনো সামরিক জোট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...