Trending Now

পূবালী ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ১০ শতাংশ কুপন রেট ঘোষণা

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৪) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফা প্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি।

জানা গেছে, সোমবার পূবালি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না। এর আগে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২২ মার্চ, ২০২৪ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট হারে মুনাফা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...