Trending Now

আইটেম গার্ল শ্রীলেখা

Date:

বিনোদন ডেস্ক : মাথার ঝলমলে চুলগুলো ছেড়ে দেওয়া। এ চুলেই পরেছেন সোনালি রঙের ব্যান্ড। পরনে খোলামেলা পোশাক। নিজের ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। আর তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরবর্তী সিনেমা ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন শ্রীলেখা। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো আইটেম গানের শুটিংয়ের ফাঁকে তোলা।

টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, ‘আমি বাপ্পার কথা শুনে হেসে ফেলেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসি। কত্থক নাচ নিয়ে পড়াশোনাও করেছি। এই গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমার করা।’

বাপ্পা পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির লুক। সিনেমাটির গল্পে একজন ফটোগ্রাফারের কাহিনি উঠে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...