Trending Now

একীভূত লাইসেন্স পেলো গ্রামীণফোন-রবি

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন এবং রবি আজিয়াটাকে একীভূত লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে গ্রামীণফোন ও রবি আজিয়াটা। এছাড়া এ দুই মোবাইল অপারেটর কোম্পানিকে চলতি বছরের ১১ মার্চ থেকে পরবর্তী ১৫ বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে।

লাইসেন্স একীভূতকরণের ফলে গ্রামীণফোন ও রবি আজিয়াটা পূর্বের টু-জি, থ্রি-জি, ফোর-জি প্রযুক্তি এবং তরঙ্গ ফি’র জন্য আলাদা লাইসেন্স এবং নির্দেশিকার পরিবর্তে সব বিষয়কে এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...