Trending Now

১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বেক্সিমকো

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড জিরো কুপন বন্ড ইস্যু করার মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোম্পানিটির প্রথম জিরো কুপন বন্ড, যার নাম হবে-বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ড। সোমবার (১১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ডে ডিসকাউন্টের হার হবে ১৫ শতাংশ। এই বন্ড মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি স্টক মার্কেটে লেনদেনযোগ্য নয়।

আলোচিত জিরোকুপন বন্ডে সংগ্রহ করা অর্থ শ্রীপুর টাউনশিপ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ‘মায়ানগর’ নামের আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে। এ বিষয়ে গত ১০ মার্চ কোম্পানিটির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে, ২০২১ সালে ইসলামী শরীয়াহসম্মত বন্ড সুকুক ছেড়ে কোম্পানিটি তিন হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। ওই অর্থ মূলত নবায়নযোগ্য দুই বিদ্যুৎ প্রকল্প- তিস্তা সোলার এবং করতোয়া সোলার কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। তবে সুকুক ইস্যু ও সোলার প্রকল্পে বিনিয়োগে বিনিয়োগকারীদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...