Trending Now

প্রাক্তন স্বামী আদিল বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে যা বললেন রাখি

Date:

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি ফের বিয়ে করেছেন। বিগ বস ১২ প্রতিযোগী সোমি খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন আদিল। আর তা দেখেই এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন রাখি সাওয়ান্ত। রাখির মতে, আদিল তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন।

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি, রাখির দাবি, আদিলের সঙ্গে নাকি তার ডিভোর্সও হয়নি।

সাবেক স্বামীর বিয়ের খবর সামনে আসতেই শুক্রবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান রাখি। পোস্টে তিনি লিখেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু, আমি কখনও হাল ছাড়িনি।’ এছাড়াও রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে ক্রমাগত দুঃখের স্টোরি শেয়ার করেছেন। তিনি কেবলই তার সঙ্গে হওয়া প্রতারণা, ঝামেলা এবং যন্ত্রণার কথা বলছেন। 

রাখি দাবি করেন, আদিল মেয়েদের জীবন নষ্ট করছে। সে অতীতে অনেক বিয়ে করেছে। রাখি আরও বলেন, আদিলের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি।

এর আগে এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন রাখি। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ রুপি ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’ নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

অন্যদিকে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’ আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি, তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...