Trending Now

বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশ: প্রধানমন্ত্রীর সঙ্গে এসবি কর্মকর্তাদের সাক্ষাৎ

Date:

সংলাপ ডেস্ক : ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (৯ মার্চ) গণভবনে সাক্ষাৎ করেন তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার স্বীকৃতি দিতে তাদের সাক্ষাতের ব্যবস্থা করেছেন।

এই প্রতিবেদন সম্পাদনে স্পেশাল ব্রাঞ্চের ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ২০ জন সদস্য।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগ থেকে এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালে। এই প্রকাশনার সব খণ্ড প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...