Trending Now

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন ইমরান খান, জানালেন নতুন প্রেমিকার নামও

Date:

বিনোদন ডেস্ক : ‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা ইমরান খান। ২০১৯ সালে গুঞ্জন ওঠে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর অবন্তিকার মা বন্দনা মালিক জানান, এ জুটির বিবাহবিচ্ছেদ হচ্ছে না।

ইমরান-অবন্তিকার বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন জোর চর্চা হয়েছে। কিন্তু কখনো এ বিষয়ে মুখ খুলেননি এই দম্পতি। এবারই প্রথম বিবাহবিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন ইমরান খান।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘গুঞ্জন রয়েছে, লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছি— এটি সত্য। আমার (ইমরান-অবন্তিকা) বিবাহবিচ্ছেদ হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আলাদা হয়েছি।’

গত বছর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইমরান। তাদের একটি ভিডিওকে কেন্দ্র করে এ গুঞ্জন শুরু হয়। শুধু তাই নয়, লেখার কারণে ইমরানের সংসার ভেঙেছে বলেও শোনা যায়।

এ বিষয়ে ক্ষুব্ধ ইমরান খান বলেন, ‘খবর রয়েছে আমার (ইমরান-অবন্তিকা) সংসার ভেঙেছে লেখা ওয়াশিংটন। এ খবরটি আমাকে ক্ষুব্ধ করেছে।’

কিছুটা ব্যাখ্যা করে ইমরান খান বলেন, ‘লকডাউনের সময়ে লেখার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়। অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের দেড় বছর পর আমাদের (ইমরান-লেখা) মাঝে সম্পর্ক তৈরি হয়।’

দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়। ইমরান খানের আরেক পরিচয় তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রাণৌতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ইমরান। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...