Trending Now

মুন্সীগঞ্জ পৌরনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ চলছে

Date:

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে খুব একটা ভোটার উপস্থিতি নেই। আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। 

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। ২৫ টি ভোট  কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নিরাত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।

এ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিনী চৌধুরী ফারিয়া আফরিন। তিনি জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দীন কল্লোল। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...