Trending Now

ছাত্রদলের সভাপতি রাকিব, সম্পাদক নাসির 

Date:

সংলাপ ডেস্ক : বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি রাসেল ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আংশিক কমিটির অন্যরা হলেন—আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ১৭ ই এপ্রিল রওনাকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলেকে সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। একই বছরে ৮ আগস্ট ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের ৮ আগস্ট সভাপতি শ্রাবণের অসুস্থতাজনিত কারণে তার পরিবর্তে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। এর প্রায় দুই বছর পর আজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...