Trending Now

ইসরায়েল না থাকলে ইহুদিরা নিরাপদ থাকবে না: বাইডেন

Date:

সংলাপ ডেস্ক : নিজেকে ইহুদিবাদী হিসেবে আবারও পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি না থাকে তাহলে একজন ইহুদিও নিরাপদ থাকবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সির।

বাইডেন বলেন, ইহুদিবাদী (জায়োনিস্ট) হওয়ার জন্য ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। যেখানে ইসরায়েল নেই, সেখানে বিশ্ব একজন ইহুদিও নিরাপদ নয়।

তিনি আরও বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি পাই, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে আমরা গতিশীল পরিবর্তন করতে পারি। ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার গ্যারান্টি দেওয়ার জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন।’

রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা ‘আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে রাফাহ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নিতে তারা সক্ষম হবে এবং এরপর হামাসের অবশিষ্ট অংশগুলোকে খুঁজে বের করবে’।

বাইডেন পুনর্ব্যক্ত করেছেন যে, গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে।

ইসরায়েলে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘ইসরায়েল সরকারে বেন গভিরের মতো অতি রক্ষণশীল নেতৃবৃন্দ যদি এটি (গাজায় নিরীহ মানুষ নিহত) বজায় রাখে তাহলে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জিম্মি-মুক্তির চুক্তি হলে রমজানের মুসলিম রোজার মাসে ইসরায়েল গাজায় তাদের যুদ্ধ বন্ধ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...