Trending Now

বিদ্যা বালানের মামলা

Date:

বিনোদন ডেস্ক : অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এ অভিনেত্রীর নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বাইয়ের খার থানায় মামলাটি করেন তিনি। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যা বালানের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জিমেইল খুলেছে। এ অ্যাকাউন্ট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (সি) ধারায় মামলা রেজিস্টি করেছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, গত ১৬ ফেব্রুয়ারি স্টাইলিশ প্রণয় বিদ্যা বালানকে জানান, হোয়াটসআপ নাম্বার ৮১০০৫২২৯৫৩ থেকে মেসেজ দিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে। পরে প্রণয় বিদ্যা বালানের সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী জানান, এ নাম্বার তার নয়। গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি আরো কয়েকজন ব্যক্তি বিদ্যা বালানকে জানান, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত বছরের ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন রাম কাপুর, রাহুল বোস, অমৃতা পুরি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...