Trending Now

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

Date:

সংলাপ ডেস্ক : ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ঢাকা জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী শুক্রবার থেকে রোববার (১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতি ও জার্মান রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে এ সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। সেই সঙ্গে অন্তত সাতটি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...