Trending Now

‘পুষ্পা টু’ মুক্তির আগেই ‘পুষ্পা থ্রি’ নির্মাণের গুঞ্জন

Date:

বিনোদন ডেস্ক : ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা টু’। এদিকে গুঞ্জন উড়ছে, সিনেমাটির তৃতীয় পার্ট নির্মাণ করবেন পরিচালক সুকুমার।

ভারতীয় গণমাধ্যম সিয়াসাতের তথ্য অনুসারে, পরিচালক সুকুমার ‘পুষ্পা থ্রি’ নির্মাণের পরিকল্পনা করেছেন। এর নাম রাখবেন— ‘পুষ্পা: দ্য রোয়ার’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্টের নাম ‘পুষ্পা: দ্য রাইজ’, দ্বিতীয় পার্টের নাম ‘পুষ্পা টু: দ্য রুল’। ‘পুষ্পা থ্রি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগির আসবে।

প্রথম পার্টের মতো ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...