Trending Now

মুক্তির আগেই ৩৩০ কোটি টাকা আয় করল রাম চরণের সিনেমা

Date:

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

এস. শংকর নির্মিত ‘গেম চেঞ্জার’ চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। মুক্তির আগেই সিনেমাটির ডিজিটাল স্বত্ব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে।  

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘গেম চেঞ্জার’ সিনেমার ডিজিটাল স্বত্ব ২৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকার বেশি) কিনে নিয়েছে জি৫। সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিজিটাল স্বত্ব বিক্রি করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের গ্রীষ্মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, এ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। তার এই মাথা গরম স্বভাবের চরিত্রটি দেখে দর্শক মুগ্ধ হবেন। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শংকর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করেছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...