Trending Now

বিপিএলে তিন হাজারি ক্লাবে প্রথম তামিম

Date:

ক্রিড়া ডেস্ক : নাসুম আহমেদকে শর্ট থার্ডম্যান অঞ্চলে খেলে সিঙ্গেল নেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে তিন হাজারি ক্লাবে নাম লেখান ফরচুন বরিশালের বাঁহাতি এই ওপেনার।

সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তিন হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন। অবশ্য মাইলফলক অর্জনের পর পাঁচ রানের বেশি করতে পারেননি।

৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তামিম। বিপিএলে ৯১ ম্যাচে ৩৮.০৩ গড়ে তামিমের রান ৩০০৫। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান।

তামিমের পর তিন হাজারি ক্লাবের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ২ হাজার ৯৪৫। এ দুজন ছাড়া তিন হাজারি ক্লাবের আশে পাশে কেউ নেই। তৃতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের প্রয়োজন প্রায় ৭০০ রান।

বিপিএলে এই নিয়ে অষ্টম ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তামিম। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৯ ম্যাচে ৭ হাজার ২২৩ রান করেন বরিশালের অধিনায়ক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটার ৭৮ ম্যাচে ২৪.০৮ গড়ে করেন ১৭৫৮ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...